News and Events

Academic Transformation Fund (ATF) Proposal Write up for 2nd Round শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Date : 17 Feb 2026

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ১০:৩০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Academic Transformation Fund (ATF) Proposal Write up for 2nd Round” শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের হাতে সময় খুবই সীমিত। তাই সময়ের বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেন, গত বছর বিশ্ববিদ্যালয় সাতটি প্রকল্প অর্জন করেছে। চলতি বছরে আরও বেশি প্রকল্প পাওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের এসব গবেষণা প্রকল্পে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ও দক্ষ গবেষক রয়েছেন। গত বছরের তুলনায় এবার আমরা আরও বেশি সংখ্যক গবেষণা প্রকল্প (Project) জমা দেওয়ার চেষ্টা করব।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইউজিসি (UGC) প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০০-এর অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।