News and Events
Teaching-Learning and Assessment in OBE Curriculum শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Date : 27 Jan 2026
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর আইকিউএসি এর আয়োজনে Training on Teaching-Learning and Assessment in OBE Curriculum শীর্ষক কর্মশালা মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন শিক্ষকদের জন্য তুলনামূলকভাবে চ্যালেঞ্জিং হওয়ার কথা থাকলেও বর্তমানে শিক্ষার্থীরাই এটিকে কঠিন মনে করছে যা আমাদের জন্য ভাবনার বিষয়। তিনি বলেন, আজকের এই প্রশিক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা যেন প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা অন্যান্য সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেন এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, ২০২২ সাল থেকে আমরা ওবিই পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছি। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে আমরা মূল্যায়নের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু টিচিং ও লার্নিং প্রক্রিয়ায় প্রত্যাশিত গুরুত্ব দিচ্ছি না। ওবিই কার্যকরভাবে বাস্তবায়নের জন্য শিক্ষাদান ও মূল্যায়ন—উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব প্রদান করা জরুরি।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. ফারহিন হাসান।
কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।
কর্মশালায় প্রতি বিভাগ থেকে ৫জন করে শিক্ষক অংশগ্রহণ করেন।