News and Events
শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
Date : 19 Nov 2025
আজ ১৯ নভেম্বর, ২০২৫ তারিখ, বুধবার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অঙ্গ প্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ-এর শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ‘Teaching, Learning and Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ এবং রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আপনারা আজ এমন একজনকে রিসোর্স পারসন হিসেবে পেয়েছেন যিনি দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যোগ দেই তখনও দেখেছি স্কুলের সার্বিক অবস্থার তেমন উন্নত ছিল না। তবে এখন আপনারা দেখছেন, স্কুল ভবনের উন্নয়নকাজ চলছে যা সম্পন্ন হলে সবাই উপকৃত হবেন। স্কুলটি ক্রমেই এগিয়ে যাচ্ছে, উন্নতির ধারায় রয়েছে। আশা করি, আপনারা এ প্রশিক্ষণ থেকে বাস্তবসম্মত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন।
সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আমার দায়িত্বকালে আমি সকল যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। যার সুফল আজ সবাই প্রত্যক্ষ করছেন। আমি বিশ্বাস করি, বর্তমান ভাইস চ্যান্সেলর ও গভর্নিং বডির সভাপতির দক্ষ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি সিলেটের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী।