General Notice
শাবিপ্রবি সেন্ট্রাল অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ০১/০২/২০২৬ সকাল ১১.০০ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জ
Date : 01 Feb 2026 - 02 Feb 2026
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর সেন্ট্রাল অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ০১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক প্রফেসর ড. আলী রীয়াজ। সভায় কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ. এম, সরওয়ারউদ্দিন চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
(বিজ্ঞপ্তি সংযুক্ত)