General Notice

শাকসু নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে ইতোমধ্যে সি পি নং- ৩৭৪/২০২৬ দাখিল করা হয়েছে, যা আগামী ২৮/০১/২০২৬ তারিখে চেম্বার জজ ২য় আদালতের কার্যতালিকায় আসতে পারে । (বিজ্ঞপ্তি সংযুক্ত)

Date : 26 Jan 2026 - 26 Feb 2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য ছিলো। মহামান্য হাইকোর্টে রিট পিটিশন এর প্রেক্ষিতে শাকসু নির্বাচনের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রদান করা হয়। উক্ত স্থগিতাদেশের বিরুদ্ধে ইতোমধ্যে সি পি নং- ৩৭৪/২০২৬ দাখিল করা হয়েছে, যা আগামী ২৮/০১/২০২৬ তারিখে চেম্বার জজ ২য় আদালতের কার্যতালিকায় আসতে পারে। বিজ্ঞ উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।