General Notice

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জি:) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা আগামী ১৩/০১/২০২৬ ইং ও ১৪/০১/২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হবে

Date : 02 Dec 2025 - 15 Jan 2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জি:) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা আগামী ১৩/০১/২০২৬ ইং ও ১৪/০১/২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হবে। 

আগামী ০৮ ডিসেম্বর ২০২৫ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://admission.sust.edu.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনকারী অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে ফি Confirm (নিশ্চিতকরণ) করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য Admit card ডাউনলোড করতে পারবে। আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি এবং জমা দেয়ার পদ্ধতি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।