General Notice

পাকিস্তান হাইকমিশন, পাকিস্থান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ এবং ১৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ শাবিপ্রবিতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা

Date : 24 Nov 2025 - 01 Dec 2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পাকিস্তান হাইকমিশন, পাকিস্থান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ এবং ১৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ শাবিপ্রবিতে আগমন উপলক্ষে আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান ও দপ্তরপ্রধানসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভা শেষে অর্জুন তলায় ১৫ টি বিশ্ববিদ্যালয় স্টল প্রদর্শনীতে স্ব স্ব বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের আহবান ও উক্ত সভায় সকল ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো