General Notice
বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষক/কর্মকর্তাদের নাম স্বাস্থ্য বীমা তালিকায় যোগদান পরবর্তী সময়কালে যথারীতি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, যা যথারীতি যোগদানের তারিখ থেকে কার্যকর।
Date : 17 Nov 2025 - 17 Nov 2026
বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষক/কর্মকর্তাদের নাম স্বাস্থ্য বীমা তালিকায় যোগদান পরবর্তী সময়কালে যথারীতি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, যা যথারীতি যোগদানের তারিখ থেকে কার্যকর। উল্লেক্ষ্য যে, বীমা সুবিধা পাওয়ার জন্য Health Insurance
Membership ID Number টি সংগ্রহে রাখার অনুরোধ জানানো যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে Health Insurance Section-4 (ওয়েবসাইটে About us Health
Insurance Section) পাওয়া যাবে অথবা রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখায় যোগাযোগের অনুরোধ করা হলো। স্বাস্থ্য বীমার আর্থিক সুবিধাটি সাধারণত ভর্তিকালীন চিকিৎসার খরচের ক্ষেত্রে প্রযোজ্য। এ প্রেক্ষিতে স্বাস্থ্য বীমা তালিকায় অন্তর্ভুক্ত থাকা শিক্ষক/কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়ে নিম্নে বর্ণিতভাবে বীমার সুবিধা গ্রহণ করতে পারবেন-
(১) চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে ছাড়পত্র পাওয়ার পর বিল (Bill breakdown করা থাকতে হবে), চিকিৎসকের পরামর্শপত্র ও অন্যান্য ডকুমেন্টসহ Claim form এর মাধ্যমে রেজিস্ট্রার দপ্তরে দাখিল সাপেক্ষে (Claim form ওয়েবসাইটে Health Insurance Section-এ পাওয়া যাবে)
(২) বীমা কোম্পানিয় enlisted হাসপাতালে (চিকিৎসকের পরামর্শে) ভর্তি হয়ে রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখায় সংশ্লিষ্ট তথ্য ফোনে অবহিত বা অন্যকারো মাধ্যমে সরাসরি যোগাযোগপূর্বক সংশ্লিষ্ট তথ্য প্রদান সাপেক্ষে (List of enlisted hospitals ওয়েবসাইটে Health Insurance
Section-এ পাওয়া যাবে) [ বিজ্ঞপ্তি সংযুক্ত]